কালিয়াচক এক নম্বর ব্লক সুজাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পুন-নির্বাচিত সভাপতি সহরুল বিশ্বাসকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সন্ধ্যায়। জানা যায়, এদিন এই কর্মীসভার মধ্যে দিয়ে কালিয়াচক এক নম্বর ব্লকের সুজাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পুন-নির্বাচিত সভাপতি সহরুল বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। সুজাপুর বালিকা বিদ্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মীসভায় উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লক তৃনমূল সহ সভাপতি তন্দ্রা মণ্ডল খান চৌধুরী, হাজী কেতাবুদ্দিন সহ কয়েক হাজার তৃনমূল কর্মী সমর্থক। আগামী পঞ্চায়েত ভোটে ভাল ফলাফল সহ সংগঠনকে কি করে আরও মজবুত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় এই সভায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/mG79oiYTyxA
মালদা